বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপের প্রত্যন্ত দ্বীপে প্রবাসীদের জন্য বিশেষ কনস্যুলার ক্যাম্প পরিচালনা হাইকমিশনের
তিন দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পে প্রায় ১০০টি ই-পাসপোর্ট ও ২৮টি বিএমইটি কার্ডের আবেদন গ্রহণ করা হয়।

ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের
প্রতিনিধিদল ইসলামাবাদে ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সারি কমপ্লেক্স পরিদর্শন করেন।

মালয়েশিয়ায় প্রবাসীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার অনুরোধ বাংলাদেশ হাইকমিশনের
মালয়েশিয়ায় যেকোনো দাপ্তরিক কাজে চলাচলের ক্ষেত্রে সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার জন্য সকল প্রবাসীদেরকে অনুরোধ করেছে হাইকমিশন।

৪১ দেশে এনআইডি সেবা সম্প্রসারণে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়
মোট ৪১টি দেশে পর্যায়ক্রমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের সেবা সম্প্রসারণে নির্বাচন কমিশনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

বিদেশে কূটনৈতিক দায়িত্ব পালন যত সম্মানের, দেশে ফেরা ততই মর্যাদার
বিদেশে বাংলাদেশের পতাকা বহন করা যেমন বিরাট সম্মানের, দায়িত্ব শেষে সেই পতাকা সুশৃঙ্খলভাবে পরবর্তী প্রতিনিধির হাতে তুলে দিয়ে দেশে ফিরে আসাও সমান মর্যাদার।

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

মালয়েশিয়ার মালাক্কায় প্রবাসী কর্মীদের নিয়ে হাইকমিশনের ঈদ-পুনর্মিলনী

মালয়েশিয়ায় ফার্মাসিউটিক্যালস প্রদর্শনী এসইএকেয়ারে বাংলাদেশের অংশগ্রহণ
বাংলাদেশ হাইকমিশনের বুথ পরিদর্শনকালে উপমন্ত্রী দাতো হাজা হানিফা হাজার তৈয়ব বাংলাদেশের ঔষধশিল্পের অগ্রগতির প্রশংসা করেন। তিনি প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ হাইকমিশনকে ধন্যবাদ জানান।

কুয়ালালামপুরে ট্রাভেল পাস নিতে গিয়ে হাইকমিশন প্রাঙ্গণে অসুস্থ প্রবাসীর মৃত্যু
সোমবার আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা এলাকায় অসুস্থ ওই প্রবাসী মারা যান।

ইসলামাবাদে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কূটনৈতিক অভ্যর্থনা
বাংলাদেশ ও পাকিস্তানের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক জোরদারে উভয় দেশের জনগণের আশা আকাঙ্খা বাস্তবায়নের ওপর আলোকপাত করেন।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে স্বাধীনতা দিবস উদ্যাপিত
আলোচনা পর্বে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী তার বক্তব্যে বলেন, “মহান স্বাধীনতা অর্জনের পেছনে আমাদের বীর শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের এই আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণার উৎস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়ানোর সুযোগ আছে: হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন
অস্ট্রেলিয়া ফিজি থেকে প্রচুর লোক নেয়, যারা বছরের একটি নির্দিষ্ট সময় কাজ করে দেশে ফিরে যান। বাংলাদেশের সঙ্গেও এরকম একটি চুক্তি হয়েছিল ২০০৩ সালে। সেই চুক্তির অধীনে বাংলাদেশ থেকে লোকজনও এসেছিল। কিন্তু তারা আর ফিরে যাননি। এ কারণে অস্ট্রেলীয় সরকার চুক্তিটি বাতিল করে দিয়েছে।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট ফি পুননির্ধারণ
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় , “ই-পাসপোর্টের সরকারি ফি ও ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল বাবদ আদায়যোগ্য ১০ শতাংশ সারচার্জের বিপরীতে আমেরিকান ডলার ও মালয়েশিয়ান রিঙ্গিতের বিগত ৬ মাসের গড় বিনিময় হার অনুযায়ী মালয়েশিয়ান রিঙ্গিতে ফি পুননির্ধারণ করা হয়েছে।”

মালদ্বীপে বসবাসরত অনথিভুক্ত প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ
যেসব কর্মীর বৈধ ওয়ার্ক পারমিট নেই তারা আবেদন করতে পারবেন। তবে যারা কোনো অপরাধের কারণে কালো তালিকাভুক্ত হয়েছেন, তারা এই সুবিধা পাবেন না। আবেদনকারীকে অবশ্যই বর্তমানে মালদ্বীপে অবস্থান করতে হবে।

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ হাইকমিশনের শোক বইয়ে স্বাক্ষর
বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের শোক বইয়ে স্বাক্ষর করেছেন।

পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদ্যাপন
পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশন যথাযথ মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশেহান বিজয় দিবস উদ্যাপন করেছে। এ উপলক্ষে রাজধানী ইসলামাবাদে হাইকমিশন কমপ্লেক্সে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজন করা হয়।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদ্যাপন
হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এবং জাতির বিভিন্ন ক্রান্তিলগ্নে প্রবাসীদের ভূমিকা ও অবদানের প্রশংসা করেন। তিনি ’৭১ ও ’২৪ এর শহীদ ও বীর যোদ্ধাদের আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে আহ্বান জানান।

কুয়ালালামপুরে আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে বাংলাদেশ
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগ ও তত্ত্বাবধানে ২টি বুথে 'প্রাণ' ও 'জুটেক্স' এই মেলায় অংশগ্রহণ করেছে। বাংলাদেশের বুথে পাটজাত পণ্য, সিরামিকস সামগ্রী, ঔষধসামগ্রী, চামড়াজাত পণ্য, খাদ্য ও পানীয় সামগ্রীসহ রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়েছে।

হেরিটেজ উইক এসএমই মেলায় প্রদর্শিত হবে বাংলাদেশ ও যুক্তরাজ্যের নারী-নেতৃত্বাধীন ব্যবসা
হাইকমিশন জানায়, এ মেলাটি এসব ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ পরিচিতি লাভ, নতুন সংযোগ সৃষ্টি এবং অর্থনীতি ও অভিন্ন সংস্কৃতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদান উদ্যাপনের এক অসাধারণ সুযোগ।

মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ
এ প্রদর্শনীতে বিশ্বের ২০টি দেশের প্রায় ৬০০ উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী বছরে দুবার অনুষ্ঠিত হয়।



